হেরোইন ও ইয়াবাসহ মাদককারবারি কুত্তা মিজান গ্রেপ্তার

Cumilla24

২১ ঘন্টা আগে রবিবার, আগস্ট ৩০, ২০২৬


#

গাজীপুরের টঙ্গীতে এক কেজি হেরোইন হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান ওরফেকুত্তা মিজান’ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ।

বৃহস্পতিবার ভোরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, টঙ্গীর মাদক ব্যবসায়ী মিজান বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের পাশে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশি চালিয়ে মিজানের হেফাজত থেকে এক কেজি হেরোইন, হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বলেন, ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার মিজানকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied