ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
২ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
সাতক্ষীরার
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মলদ্বারে করে পাচারের সময় ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের
দুটি সোনার পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার
(২ নভেম্বর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
এর
আগে সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে সোনার পেস্টসহ তাকে আটক করা
হয়। আটক ভারতীয় নাগরিকের নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি মুম্বাইয়ের ছিতা ক্যাম্প
এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে।
বর্ডার
গার্ড বাংলাদেশের (বিজিবি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয়
পাসপোর্টধারী একজন শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা নিয়ে যাচ্ছেন।
খবর
পেয়ে সকাল ৯টার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন
হিসেবে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে সোনা পাচারের কথা অস্বীকার করায় তাকে শারীরিক
পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে
শারীরিক পরীক্ষার মাধ্যমে তার মলদ্বারে বহন করা দুটি প্যাকেটে সোনার পেস্টের অস্তিত্ব
শনাক্ত ও উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার পেস্টের মোট ওজন ৮১৩.৫০ গ্রাম, যার আনুমানিক
বাজারমূল্য এক কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবির
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, এ
ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।