আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

Cumilla24

২ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

ভারতের আসাম রাজ্যের একটি মসজিদ উচ্ছেদের আগে ভেতরে বসে কান্না ও মোনাজাত করতে দেখা গেছে মুসলিম নারীদের। রোববার ধুবড়ি জেলার গৌরীপুর-আলমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মসজিদটি গুঁড়িয়ে দেয় ভারতীয় কর্তৃপক্ষ।

মসজিদটি ভাঙার ঠিক আগমুহূর্তে কয়েকজন মুসলিম নারী সেখানে অবস্থান করছিলেন। এ সময় তাদের কান্না করতে এবং মোনাজাতে মগ্ন থাকতে দেখা যায়। মসজিদটি রক্ষার আকুতি জানিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তবে শেষ পর্যন্ত তাদের সেই প্রার্থনা ও আকুতি উপেক্ষা করেই মসজিদটি ভেঙে ফেলা হয়। আসাম রাজ্যে কর্তৃপক্ষের পরিচালিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied