বিমানবন্দর এলাকায় বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
১৯ ঘন্টা আগে মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
রাজধানীর
বিমানবন্দর এলাকায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ের দ্বিতীয়
তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট
কাজ করছে।
সোমবার
(২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি
অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি
জানান, আমরা বিকেল সোয়া পাঁচটায় আগুনের ঘটনা জানতে পারি। ঘটনা জানার পর ফায়ার সার্ভিসের
দুটি ইউনিট সেখানে গেছে। প্রাথমিকভাবে বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের
খবর পাওয়া গেছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনও জানা যায়নি।