পুরুষরা চায় বউ সফল হোক, তবে তার চেয়ে বেশি না: দীপা খন্দকার

Cumilla24

১২ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬


#

স্ত্রী কর্মজীবনে সফল হোক এবং ভালো অবস্থানে পৌঁছাক, এমন প্রত্যাশা অনেক পুরুষেরই থাকে। তবে সেই সাফল্য যেন স্বামীর অবস্থানকেও ছাড়িয়ে না যায়, এমন মানসিকতা অনেকের মধ্যে কাজ করে বলে মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার। তার মতে, অধিকাংশ পুরুষই চান স্ত্রী জীবনে ভালো কিছু অর্জন করুক, কিন্তু স্বামীর চেয়ে বেশি সফল বা প্রতিষ্ঠিত হয়ে উঠুক, তা চান না।

সম্প্রতি এক পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে এবং দাম্পত্য সম্পর্কের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। পডকাস্টে দীপা বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক কিন্তু আমার চেয়ে ভালো না।

শুধু বিনোদন অঙ্গন নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী।  তার ভাষ্য, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা জায়গায়।’

পডকাস্টে নিজের বিয়ের একটি প্রসঙ্গও তুলে ধরেন দীপা। অভিনেত্রীর কথায়, ‘আমার মনে আছে, একবার একজনের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। ডাক্তার আমেরিকায় থাকেন। আমি তখন আমার মাকে জিজ্ঞেস করছিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে আমি কী নিয়ে কথা বলব বিয়ের পরে?’

তবে ব্যক্তিত্বের সংঘাত কেবল গণমাধ্যমে কাজ করা মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় বলে মনে করেন তিনি। বরং যেকোনো পেশা ও সম্পর্কেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা এবং সময়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অভিনেত্রী।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied