পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’
১৩ ঘন্টা আগে রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
ঢাকার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথে লুকানো চারটি
ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ছাড়া
তার অন্তর্বাসের কাপড়ে মাখানো সোনাসদৃশ পেস্টও পাওয়া গেছে।
উদ্ধার
করা এসব সোনার মোট ওজন প্রায় এক কেজি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এনবিআরের
জনসংযোগ দপ্তর এসব তথ্য জানায়।
রোববার
(১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায়
আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
এনবিআর
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই ব্যক্তির ওপর নজরদারি করেন কাস্টমস গোয়েন্দা
ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
পরে
এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে সোনাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। এরপর তার পায়ুপথ
থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।
তবে
উদ্ধার করা এসব বস্তুতে প্রকৃত সোনার পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা এখনো নিশ্চিত হওয়া
যায়নি। পরীক্ষা ও পরিশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকৃত সোনার পরিমাণ জানা যাবে।
কাস্টমস
গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয়
চোরাচালানচক্র জড়িত থাকতে পারে।
চক্রটির
সদস্যদের শনাক্ত এবং নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা
সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।