ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে প্রাণ গেল বড় ভাইয়ের

Cumilla24

১ দিন আগে রবিবার, আগস্ট ১৬, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় মামুন মিয়া (৪৫) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। ছোট ভাইয়ের স্ত্রীর লাথির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত মামুন মিয়া মাঝিয়ারা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন এবং স্থানীয় মাঝিয়ারা বাজারে একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান পরিচালনা করতেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে পারিবারিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে এর জের ধরে মাঝিয়ারা মৃধাবাড়িতে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হলে মামুন মিয়া গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী অভিযুক্ত হালিমা আক্তার কে আটক করা হয়েছে।মামুন মিয়ার স্ত্রী নয়নতারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied