জামায়াতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না: অধ্যাপক এমদাদ উল্যাহ
২৭ দিন আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬
মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে কুরআন তেলওয়াতের মাধ্যমে ওই ওয়ার্ডের তেতৈয়া আদর্শ মার্কেট এলাকায় কার্যালয় উদ্বোধন করা হয়। এসময় কুরআন তেলয়াত করেন ক্বারেী মো; আব্দুল মবিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া ৬নং উত্তর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক মো. এমদাদ উল্যাহ। এসময় তিনি বলেন, জামায়াতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহন করে না। দেশে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় জামায়াত। তাই সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ জামায়াতে নির্বাচিত করবে। তিনি আরো বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষের কল্যাণে সবসময় কাজ করবে। তাছাড়া জামায়াতে ইসলামী আল্লাহর নির্দেশ বাস্তবায়নে কাজ করছে।
জামায়াত নেতা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সেকান্দারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মোস্তফা আল মামুন,সালামত হোসেন সেলিম,কুতুব উদ্দিন নোমান,মনির হোসেন মিয়াজী,সৌদি প্রবাসী বেলাল খান ও সোলাইমান মিয়া প্রমুখ। পরে নতুন কার্যালয় উদ্বোধন ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।