জনরোষের মুখে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম, হেফাজতে নিল পুলিশ
৬ ঘন্টা আগে রবিবার, মার্চ ২৯, ২০২৬
রাজধানীর
মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করে পুলিশে
দিয়েছে স্থানীয় জনতা। রোববার (২৯ মার্চ) পুলিশ তাকে হেফাজতে নেয় শাহ আলী থানা।
শাহ
আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি
জাহাঙ্গীর আলম বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল।
পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন
থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।