৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

Cumilla24

৬ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬


#

সরকার দেশের কয়েকটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

শনিবার (১৪ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন

বরিশাল সিটি কর্পোরেশন: অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

রাজশাহী সিটি কর্পোরেশন: মো. মাহফুজুর রহমান

ময়মনসিংহ সিটি কর্পোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন

রংপুর সিটি কর্পোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী

কুমিল্লা সিটি কর্পোরেশন: মো. ইউসুফ মোল্লা

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied