সাভারে স্কুলের ফটকের সামনে ‘ব্যাগের ভেতরে হাতবোমা’
৯ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
সাভারে
একটি বিদ্যালয়ের ফটকের সামনে পড়ে থাকা ব্যাগে একাধিক ‘ককটেল’
পাওয়া গেছে। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের
ফটকের পাশে পড়ে থাকা ব্যাগে এসব ‘ককটেল’ পাওয়া যায়।
ব্যাগটিতে
‘অন্তত তিনটি ককটেল’ থাকার কথা জানিয়েছেন সাভার মডেল থানার
ওসি সাইফুল আলম। ঘটনাস্থল থেকে মাত্র ১৩০ মিটারের মতো দূরে থানা।
পুলিশ
জানিয়েছে, ওই বিদ্যালয়ের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা
তাদের খবর দেন।
ওসি
সাইফুল আলম জানান, জননিরাপত্তার স্বার্থে যেখানে ‘ককটেল’
পাওয়া গেছে সেই স্থান পুলিশ ঘিরে রেখেছে।
ব্যাগটিতে
ঠিক কতগুলো ‘ককটেল’ রয়েছে, তা তাৎক্ষণিক গুনে দেখা সম্ভব
হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ‘ককটেল’ স্পষ্টভাবে দেখা গেছে। ব্যাগের ভেতরে
এর বেশি থাকতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোম ডিসপোজাল ইউনিটকে জরুরি খবর পাঠানো
হয়েছে।
বিশেষজ্ঞ
দলটি সাভারে পৌঁছে ব্যাগটি খুললে ‘ককটেলগুলোর’ ধরন ও সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। এর
পর নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।