মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত
১০ ঘন্টা আগে শনিবার, অক্টোবর ১০, ২০২৬
চাঁদপুরের
শাহরাস্তিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন (৩৫)
নামে এক সৌদি প্রবাসী
নিহত হয়েছেন। এ ঘটনায় আরও
একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার
(৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল
আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
স্থানীয়
ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র
মেয়ের জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ যান। আসার পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে
থাকা হৃদয় (১৯) নামে অপর এক যুবক গুরুতর
আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের
পরিবার সূত্রে জানা যায়, আল আমিনের একটি
কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে হাজিগঞ্জ থেকে
কেক কিনে আসার পথেই দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে রোববার (১১ অক্টোবর) তার
সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
দুর্ঘটনার
পর হাজীগঞ্জ থানা পুলিশ শাহরাস্তি থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। এ ঘটনায় তদন্ত
সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
শাহরাস্তি
মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ
ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।