পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন
২ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ১১, ২০২৬
রাজধানী
মিরপুরের পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর)
সকালের দিকে পল্লবী থানার সেকশন-১২ এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ
জানায়, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাস ও অভিজাত পরিবহনের
একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তারা মোটরসাইকলে এসে এমন
কাণ্ড ঘটিয়েছে। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।
পল্লবী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা
বাসে আগুন দিচ্ছে।
এ
ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।