ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

Cumilla24

১৯ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬


#

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট (স্টোরি) দেওয়ার অভিযোগে পঞ্চগড়ে শাকিল আহমেদ (২৬) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাকিল ওই ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এর আগে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার শাকিলকে  আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২১ এপ্রিল শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবিটির পাশে লেখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল, খালি আমাদের বিয়ের কার্ড দিল না।

১. পরিবার কার্ড, ২. তেল কার্ড, ৩. খেলাধুলা কার্ড আরো কিছু কার্ড রেডি। তার এই স্ট্যাটাস দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের নজরে আসে। বিষয়টি তারা পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে শাকিলকে আটক করে।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘ওই যুবক প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘ওই কলেজছাত্রের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied