দেশে জ্বালানি তেলের মজুত ২ লাখ ৫৫ হাজার মেট্রিক টন

Cumilla24

১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬


#

দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুদ রয়েছে।

আজ বৃহস্পতিবার ( ০২ এপ্রিল ) জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জ্বালানি বিভাগের আজকের তথ্যানুযায়ী, বর্তমানে মজুদকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, কেরোসিন ৯ হাজার ৩৭৮ টন, অকটেন ৯ হাজার ২১ টন, পেট্রল ১২ হাজার ১৯৪ টন, ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ টন, জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন এবং মেরিন ফুয়েল মজুদ রয়েছে ১ হাজার ১৫৩ টন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied