কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে আগুন
৯ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬
কুমিল্লায় বাসস্ট্যান্ডে
দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিন বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িগুলো
পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৫ এপ্রিল)
দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী
জানান, রয়েল পরিবহনের তিন বাস টার্মিনালে রাখা হয়। দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা
ওই তিনটি বাসে বখাটেরা বসে মাদক সেবন করছিল। এ সময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের
সূত্রপাত হতে পারে। আগুন দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যায়।
এ সময় ধাওয়া
করেও তাদের আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে
আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়।
ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্স কুমিল্লার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, দুপুর ১টা ২৫ মিনিটে
আমরা প্রথম অগ্নিকাণ্ডের খবর পাই।
সঙ্গে সঙ্গে
পার্শ্ববর্তী ইপিজেড এলাকার ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে দুটি ইউনিট
ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে বাগিচাগাঁও স্টেশন থেকে আরও একটি
ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।
এ বিষয়ে কুমিল্লা
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, অগ্নিকাণ্ডের
ঘটনা ঠিক কীভাবে হয়েছে এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
কারা এ ঘটনার
সঙ্গে জড়িত এবং কীভাবে আগুনের সূত্রপাত তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে। অপাতত এ বিষয়ে
কোনো মন্তব্য করতে চাই না।