কুমিল্লায় ছন্দু হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
১ দিন আগে শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
আজ
বৃহস্পতিবার (১২/৩/২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের
উদ্যোগে কুমিল্লা মহানগরে টমছমব্রীজ ও সালাউদ্দিন
মোড় এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে
খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে ডিপ ফ্রিজে রান্নাকরা ও কাচা মাছ মাংস এক সাথে
রাখা, অননুমোদিত বেনানা ফ্লেভার দিয়ে জেলাপি ও ইফতারি সামগ্রী প্রস্তুত করায় "ছন্দু হোটেল ও রেস্টুরেন্টকে" সতর্কতামুলক ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। সচেতনতা বৃদ্ধির
জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।
সকাল
১১:০০ টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া - এর নেতৃত্বে
এ অভিযান চলে। এতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল কালাম আজাদ , স্যাম্পল কালেক্টর মো: সাকিব,
অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং জেলা আনসারের একটি টিম অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ
ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।