কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা

Cumilla24

২৯ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#

মো: মাসুদ রানা,কচুয়া॥
চাঁদপুরের কচুয়ার পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) বিকেলে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা গাজী মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার, বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি মো: শরিফুল ইসলাম জাহিদ, পৌর যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সম্পাদক জাফরুল হাসান, বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারী,মহিলা নেত্রী শাহিনা  বেগম প্রমুখ। এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
আলোচনা শেষে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied