এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

Cumilla24

১ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬


#

এসএসসি পরীক্ষায় কাঁটাযুক্ত হাতঘড়ি ও আট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৬ এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে আট মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর, Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, Fx-991CW  ব্যবহার করা যাবে। উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এছাড়া পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied