৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড ভারতীয় শ্রীধরের

Cumilla24

২৭ মিনিট আগে সোমবার, আগস্ট ১৭, ২০২৬


#

এক হাতের সবচেয়ে লম্বা নখ রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ২৯ ফুট ১০ ইঞ্চিপ্রায় একটি তিনতলা ভবনের সমান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, শ্রীধরের সবচেয়ে লম্বা নখটি ছিল বুড়ো আঙুলের, যার দৈর্ঘ্য ১৯৭ দশমিক সেন্টিমিটার। মধ্যমার নখ ১৮৬ দশমিক , অনামিকার ১৮১ দশমিক , কনিষ্ঠার ১৭৯ দশমিক এবং তর্জনীর নখ ছিল ১৬৪ দশমিক সেন্টিমিটার লম্বা।

শ্রীধরের নখ বড় করার শুরু ১৯৫২ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। স্কুলে এক শিক্ষকের লম্বা নখ অসাবধানতাবশত ভেঙে যাওয়ার পর ওই শিক্ষক শিক্ষার্থীদের নখের যত্ন নেওয়ার গুরুত্ব বোঝান। ঘটনাটি শ্রীধর চিল্লালকে এতটাই প্রভাবিত করে যে তিনি বাঁ হাতের নখ কাটা বন্ধ করে দেন।

এরপর টানা ৬৬ বছর নখ না কেটে রেকর্ড গড়েন তিনি। তবে এত দীর্ঘ নখ নিয়ে স্বাভাবিক জীবনযাপন সহজ ছিল না। ঘুমানোর সময় নখের ক্ষতি এড়াতে তাকে প্রায় প্রতি আধা ঘণ্টা পরপর হাতের অবস্থান পরিবর্তন করতে হতো।

পেশায় আলোকচিত্রী শ্রীধরের জন্য ক্যামেরা ব্যবহারও কঠিন হয়ে পড়েছিল। সমস্যা সমাধানে তিনি বিশেষ ধরনের একটি হাতল তৈরি করেন, যার সাহায্যে দীর্ঘ নখ থাকা সত্ত্বেও ক্যামেরা পরিচালনা করতে পারতেন।

অবশেষে ২০১৮ সালে ৬৬ বছর পর তিনি তাঁর নখ কেটে ফেলেন। সংরক্ষণের জন্য নখগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপলি' বিলিভ ইট অর নট! জাদুঘরে রাখা হয়েছে।

নখ কেটে ফেললেও এক হাতে সর্বকালের দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড এখনো শ্রীধর চিল্লালের দখলেই রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied