বিপুল পরিমাণ ইয়াবাসহ নারীকে আটক করেছে বিজিবি
১ দিন আগে বুধবার, এপ্রিল ২২, ২০২৬
ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার গোসাইপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
আজ (২০ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন
(৬০ বিজিবি) ৩,৬৭০ পিস ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারী মোছাঃ রুনা বেগম (৩৭), স্বামী-মৃত
মোঃ রোসেন আলী, গ্রাম-ধজনগর, পোষ্ট-বিষ্ণউড়ী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক
করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।