নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

Cumilla24

২২ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

নরসিংদীর মনোহরদীতে নাতির অপকর্ম ও দেনার দায় থেকে বাঁচতে তার সঙ্গে কোনো প্রকার টাকা লেনদেন না করার অনুরোধ জানিয়ে গ্রামজুড়ে ব্যতিক্রমী মাইকিং করেছেন এক দাদা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়।

মাইকের ঘোষণায় বলা হয়, এলাকাবাসী লক্ষ্য করে শুনুন, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে—নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকানি বাকিসহ কেউ যেন কোনো লেনদেন বা টাকা ধার না দেন। নিষেধ সত্ত্বেও কেউ লেনদেন করলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাহাবুব এলাকার বিভিন্ন ব্যক্তি ও দোকানদারের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ না করে দাদার ওপর দায় চাপিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পরিবার ও নিজের দায় এড়াতে দাদা করম আলী প্রকাশ্যে এই সচেতনতামূলক পদক্ষেপ নেন।

বড়চাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, ঘটনাটি এলাকায় হাস্যরসের পাশাপাশি কৌতূহলের সৃষ্টি করেছে। মাহাবুবের অপকর্ম ও দেনার চাপে অতিষ্ঠ হয়েই তার দাদা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবকের ওপর মাদকের প্রভাব থাকতে পারে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied