নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৯
৮ ঘন্টা আগে বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
পঞ্চগড়ের
বোদা উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী সালকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার
পাশের পুকুরে পড়ে গেছে। এতে আহত হয়েছেন শিশুসহ ১৯ যাত্রী।
বৃহস্পতিবার
(২০ আগস্ট) ভোরে জেলার বোদা উপজেলার পাথরাজ মন্নাপাড়া এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এ
দুর্ঘটনা ঘটে।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল সালকি পরিবহনের বাসটি।
ভোরে
মন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে
উল্টে পড়ে। এতে বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিশুসহ ১৯ জন আহত হন।
দুর্ঘটনার
পর স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত
উদ্ধার অভিযান চালান। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
পরে
শিশুসহ নয়জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের
মধ্যে ফারুক হোসেন (২২), মনোয়ারা খাতুন (৪০), রাসেল রানা (২৮), সোহরাব (১৯), সৌরভ
(১০), ইয়াবুক (৩৫), আলীভ হোসেন (৯), আব্দুল হামিদ (৬৫), আলম (৪৫), ইলিয়াস (২৭), সওকত
(৫২), আব্দুর রউফ (৫০), আরিয়ান (২০), সাদেক আলী (৩০), আশরাফুল (৩০), কাদের (৩৫) ও জাহিদুল
(৩৪) রয়েছেন।
পুলিশ
জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হলেও ১৭ জনের নাম পাওয়া গেছে।
বোদা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানির
খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত
বাসটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।